Posted in

New General Hospital-এ অ্যাম্বুলেন্স ড্রাইভার পদে চাকরির সুযোগ

অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত নিউ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিজ্ঞ অ্যাম্বুলেন্স ড্রাইভার পদে লোকবল নিয়োগের লক্ষ্যে অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। এখানে New General Hospital & Diagnostic Centre, Keraniganj, Dhaka তে অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদের তথ্য, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং  Job Circular 2025 সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে শেষসময়ের জন্য অপেক্ষা না করে আজই আবেদনের প্রস্তুতি নিন।

অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: নিউ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
বিভাগের নাম: যানবাহন
পদ: ড্রাইভার
খালি পদ: ০১টি
চাকরির স্থান: ঢাকা (কেরানীগঞ্জ)
চাকরির ধরণ: ফুল টাইম

প্রধান দায়িত্ব ও কর্মসমূহ

  • অ্যাম্বুলেন্স সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

  • অ্যাম্বুলেন্সের ইঞ্জিন সম্পর্কে ভালো ধারণা রাখা ও প্রাথমিক মেরামত করতে পারা।

  • লগ বই আপডেট ও সংরক্ষণ করা।

  • সময়মত গাড়ির রক্ষণাবেক্ষণ (maintenance) করানো।

  • ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপদ ভাবে গাড়ি চালানো।

  • গাড়ির কাগজপত্র (লগ বই, ফিটনেস, ট্যাক্স টোকেন) হালনাগাদ রাখা ও সঙ্গে রাখা।

  • গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, লুব্রিকেন্ট, ব্রেক ইত্যাদি পরীক্ষা করা।

  • পেশাদার আচরণ, নম্রতা, ভদ্রতা ও সততার সাথে দায়িত্ব পালন করা।

  • প্রয়োজনে অতিরিক্ত কাজ করার মানসিকতা থাকা।

  • কোম্পানির নীতিমালা মেনে চলা।

  • সকল ট্রাফিক আইন জানা ও মেনে চলা।

  • কর্তৃপক্ষের নির্দেশনা পালন করা।

শিক্ষাগত যোগ্যতা: JSC/JDC/অষ্টম শ্রেণি পাস।অভিজ্ঞতা: অ্যাম্বুলেন্স/মাইক্রো/হাইএস চালানোর অন্তত ৫ বছরের অভিজ্ঞতা।
বয়স: সর্বনিম্ন ২০ বছর।
অন্যান্য: উদ্যমী, সৎ, নিবেদিত, কর্মঠ ও ধূমপানমুক্ত হতে হবে।

বেতন: ২০,০০০ টাকা (মাসিক)।
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।

Ambulance Driver Job Circular 2025

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে New General Hospital & Diagnostic Centre-এর Careers সংক্রান্ত (বিডিজবস নিয়োগকর্তা অ্যাকাউন্ট)-এর মাধ্যমে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: ৭ ফেব্রুয়ারি ২০২৫।

চাকরি, শিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত আরও বিস্তারিত আপডেট পেতে, নিয়মিত চাকরির পত্রিকা ডটকম ওয়েবসাইট ভিজিট করুন। এখানে পাবেন সরকারি, বেসরকারি, ব্যাংক এবং এনজিও চাকরির সার্কুলারসহ আরও অনেক কিছু।।

👉 আপনার জন্য আরও চাকরির খবর

সঠিক চাকরির আপডেট পেতে ভিজিট করুন চাকরির পত্রিকা ডটকম

Discover international job opportunities with our global job listings. Get expert career guidance and stay updated with the latest educational news to advance your career abroad

One thought on “New General Hospital-এ অ্যাম্বুলেন্স ড্রাইভার পদে চাকরির সুযোগ

  1. আমার একটা ড্রাইভিং চাকরি লাগবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *